১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

রুশ এক ওয়েব সাইট দাবী করেছে যে, জার্মানী’র কিছু সুন্নি আলেম ফতওয়া দিয়েছেন যে, যে সকল মুসলিম খেলোয়াড়ের একমাত্র আয়ের উৎস ফুটবল, রোজা রাখার কারণে যদি তাদের খেলায় সমস্যার সৃষ্টি হয় তবে তারা রোজা নাও রাখতে পারে অথবা মাগরীবের আযানের পূর্বে ইফতারী করতে (রোজা ভেঙ্গে ফেলতে) পারে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘রুসিয়া আল ইয়াওম’ ওয়েব সাইটটিতে লেখা হয়েছে যে, এ ফতওয়া ফ্রাংকফোর্ট টিমের তিনজন রোজাদার খেলোয়াড়কে (প্রতিযোগিতার সময় রোজা রাখার ব্যাপারে) সতর্ক করে দেয়ার পর প্রদান করা হয়েছে।

অথচ ইসলামের প্রকৃত আইন অনুযায়ী (যা মহানবী হযরত মুহাম্মাদ (স.) হতে আহলে বাইত (আ.) এর মাধ্যমে বর্ণিত হয়েছে) এ ধরণের সমস্যার কারণে রোজা ভঙ্গ করা যায় না। আর এ ধরণের ফতওয়া ইসলামের জন্য অবমাননা স্বরূপ।

উল্লেখ্য যে, রাশিয়ান ফুটবল লীগে নাইজেরীয় ফুটবলিষ্ট ‘মুসা মাযো’ একই সমস্যার সম্মুখীন হন। তিনি যেসকা মস্কো’র সাথে চুক্তি করার জন্য রাশিয়া এসেছিলেন। কিন্তু রোজা রাখার কারণে তিনি মানসম্মত খেলা খেলতে না পারায় তাকে মূল লিষ্ট হতে বাদ দেয়া হয়।#